ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের পারমাণবিক সংকট সমাধানে যৌথ উদ্যোগ আনছে রাশিয়া-চীন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০২:৩০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০২:৩০:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬ বার পঠিত
ইরানের পারমাণবিক সংকট সমাধানে যৌথ উদ্যোগ আনছে রাশিয়া-চীন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ। ছবি: সংগৃহীত
 

ইরানের পারমাণবিক ইস্যু নিরসনে খুব শিগগিরই নতুন এক যৌথ পরিকল্পনা আনতে যাচ্ছে রাশিয়া ও চীন। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে দায়িত্ব পালনরত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
 

উলিয়ানভ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান অচলাবস্থা কাটাতে রাশিয়া ও চীন যৌথভাবে উদ্যোগ নিতে প্রস্তুত। তবে তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে জানান, তাদের রাজনৈতিক চাপ কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে এবং আইএইএ ও তেহরানের মধ্যে সহযোগিতা দুর্বল করেছে।
 

এমন সময়ে এই বক্তব্য এল, যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০১৫ সালের ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)’ অনুযায়ী ইরানের ওপর থেকে তুলে নেওয়া নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইতোমধ্যেই ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের অভিযোগ, ইরান চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।
 

তবে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, ইউরোপীয় দেশগুলোই প্রথমে চুক্তি ভঙ্গ করেছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করেনি ইউরোপ। ফলে এখন তাদের ‘স্ন্যাপব্যাক’ প্রয়োগের বৈধতা নেই বলেও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।