ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ইসরাইলের সঙ্গে ৭০ কোটি ইউরোর রকেট লঞ্চার চুক্তি বাতিল করল স্পেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১২:০৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১২:০৮:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ইসরাইলের সঙ্গে ৭০ কোটি ইউরোর রকেট লঞ্চার চুক্তি বাতিল করল স্পেন ছবি: সংগৃহীত

ইসরাইলের নকশা করা রকেট লঞ্চারের জন্য প্রায় ৭০ কোটি ইউরো (৮২ কোটি মার্কিন ডলার) মূল্যের একটি অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন সরকার। স্পেনের সরকারি পাবলিক কন্ট্রাক্ট প্ল্যাটফর্মে গত ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়। স্থানীয় গণমাধ্যম হারেৎজ ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
 

এর আগে গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছিলেন, গাজায় সামরিক অভিযান চালানোর কারণে ইসরাইলের সঙ্গে সামরিক সরঞ্জাম ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা ‘আইনে অন্তর্ভুক্ত’ করা হবে। ওই ঘোষণার পরপরই এই অস্ত্র চুক্তি বাতিলের খবর প্রকাশিত হয়।
 

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (IISS) জানায়, ২০২৩ সালের অক্টোবরে স্প্যানিশ কোম্পানিগুলোর একটি কনসোর্টিয়ামকে দেওয়া চুক্তির আওতায় ১২টি SILAM রকেট লঞ্চার সিস্টেম কেনার কথা ছিল। এগুলো ইসরাইলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের তৈরি PULS প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। SILAM সিস্টেম ৩০০ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করতে সক্ষম।
 

ইসরাইলি অর্থনৈতিক সংবাদমাধ্যম ‘গ্লোবস’ জানিয়েছে, চুক্তি বাস্তবায়িত হলে এলবিট সিস্টেমস ১৫০ মিলিয়ন ইউরো (প্রায় ১৭৬ মিলিয়ন ডলার) আয় করত।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।