ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

আদানিকে ১ রুপিতে জমি দেওয়ার অভিযোগে মোদির বিরুদ্ধে কংগ্রেসের তোপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১০:১৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ১০:১৬:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
আদানিকে ১ রুপিতে জমি দেওয়ার অভিযোগে মোদির বিরুদ্ধে কংগ্রেসের তোপ ছবি সংগৃহীত

ভারতের কংগ্রেস অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ গৌতম আদানিকে মাত্র ১ রুপি লিজ রেটে ৩৩ বছরের জন্য ১,০৫০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, “প্রধানমন্ত্রী মোদি তার বন্ধুকে সুবিধা দিচ্ছেন।”

খেরার দাবি, বিহারে মোদির সফরকালে স্থানীয় কৃষক ও গ্রামীণ বাসিন্দাদের ‘হাউস অ্যারেস্টে’ রাখা হচ্ছে, যাতে তারা কোনো ধরনের প্রতিবাদে অংশ নিতে না পারেন। তিনি আরও উল্লেখ করেন, এর আগে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডেও একইভাবে বিদ্যুৎ প্রকল্প আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল।

তিনি জানান, ২,৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পের আনুমানিক মূল্য ২১,৪০০ কোটি রুপি, যা প্রথমে বাজেটে ঘোষণা করা হলেও পরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়। খেরার অভিযোগ, প্রায় বিনা খরচে পাওয়া জমিতে বিদ্যুৎকেন্দ্র তৈরি করে আদানি গোষ্ঠী বিহারের মানুষের কাছ থেকে ইউনিটপ্রতি ৬ টাকা ৭৫ পয়সায় বিদ্যুৎ বিক্রি করবে। তাঁর ভাষায়, “এটাই বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ডাবল লুট।”

সূত্র: ডেকান হেরাল্ড


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।