ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

মার্কিন চাপের মুখে সিরিয়া-ইসরাইল নিরাপত্তা চুক্তির পথে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১০:৩৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০১:৩০:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
মার্কিন চাপের মুখে সিরিয়া-ইসরাইল নিরাপত্তা চুক্তির পথে ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে সিরিয়া ও ইসরাইলের মধ্যে একটি নিরাপত্তা চুক্তির আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সূত্রগুলো বলছে, চুক্তি হলে দামেস্ক আশা করছে ইসরাইল সাম্প্রতিক দখল অভিযান বন্ধ করবে। তবে এটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি নয়, বরং আংশিক সমঝোতার উদ্যোগ।
 

রয়টার্সকে দেওয়া চারটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওয়াশিংটন এ মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় কোনো অগ্রগতির ঘোষণা দিতে চায়। বিশ্বনেতাদের উপস্থিতিতে ট্রাম্প মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সাফল্যের দাবিদার হতে আগ্রহী বলেও তারা উল্লেখ করেছেন।
 

সূত্র জানায়, সিরিয়ার মূল লক্ষ্য হলো দখলকৃত এলাকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, ১৯৭৪ সালের যুদ্ধবিরতি অনুযায়ী অসামরিক বাফার জোন পুনঃপ্রতিষ্ঠা এবং দেশটির অভ্যন্তরে বিমান হামলা ও স্থল অনুপ্রবেশ বন্ধ করা। তবে গোলান মালভূমির প্রশ্নটি আপাতত আলোচনার বাইরে রাখা হচ্ছে, যা ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল দখল করেছিল।
 

১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সিরিয়া ও ইসরাইল একাধিকবার যুদ্ধে জড়িয়েছে, যদিও সময় সময় যুদ্ধবিরতি হয়েছে। এখনো সিরিয়া আনুষ্ঠানিকভাবে ইসরাইলকে স্বীকৃতি দেয়নি।
 

একজন ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, “এটি ট্রাম্পের ব্যক্তিগত উদ্যোগ। তিনি চান, মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় ধরনের সাফল্যের নায়ক হিসেবে নিজেকে উপস্থাপন করতে।” তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আলোচনার নেতৃত্ব দেওয়া কৌশলগত মন্ত্রী রন ডার্মারের দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।