ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

রোজার আগে নির্বাচন শেষে আগের কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১১:৪৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১১:৪৭:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
রোজার আগে নির্বাচন শেষে আগের কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ইউনূস ছবি: সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার আগে নির্বাচন আয়োজন সম্পন্ন করে নিজের পূর্বের কাজে ফিরতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়াল আলোচনায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
 

আলোচনায় ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশটি অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থায় ছিল। তিনি মন্তব্য করেন, ‘আমরা পুরোপুরি ভেঙে পড়া অর্থনীতি পেয়েছি, কিছু মানুষ আক্ষরিক অর্থে ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়েছে।’ অন্যদিকে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, রাজস্ব বৃদ্ধি ও ব্যাংকিং খাতে সংস্কার দেশের অর্থনৈতিক অবস্থান শক্ত করতে জরুরি।
 

ভার্চুয়াল বৈঠকে নেপালের জেন-জি আন্দোলন ও বাংলাদেশকে আসিয়ানভুক্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় আইএমএফ প্রধান ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘অল্প সময়েই আপনি অনেক কাজ করেছেন। ভয়াবহ ঝুঁকির মুহূর্তে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনি সঠিক সময়ে নিয়েছেন।’
 

বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা ও বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী পদক্ষেপের ফলে রিজার্ভ পুনরুদ্ধারের বিষয়টি উল্লেখ করে আইএমএফ প্রধান এই উদ্যোগেরও প্রশংসা করেন। আলোচনার শেষে ড. ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন শেষে তিনি আগের কাজে ফিরে যাবেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।