ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলো নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ ভারতের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১১:০৮:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ১১:০৮:৫৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলো নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ ভারতের ছবি সংগৃহীত

ভারত বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কলকাতায় অনুষ্ঠিত ভারতের দ্বিবার্ষিক কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে বাংলাদেশে সরকার পরিবর্তনের সম্ভাবনা, চীনের সঙ্গে সীমান্ত অচলাবস্থা, পাকিস্তানের সীমান্তবর্তী হুমকি এবং নেপালের রাজনৈতিক অস্থিরতা নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে।
 

উচ্চপর্যায়ের সামরিক সম্মেলনে জাতীয় নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি, বিদেশি হুমকি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনে শুরু হওয়া তিন দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও শীর্ষ সামরিক কর্মকর্তারা।
 

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাংলাদেশে সম্ভাব্য সরকার পরিবর্তন এবং উগ্রপন্থি গোষ্ঠীর উত্থান ভারতের জন্য বড় উদ্বেগের বিষয়। এ ধরনের গোষ্ঠীর ভারতবিরোধী মনোভাব এবং সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ বৃদ্ধি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তবর্তী জেলাগুলোতে অনুপ্রবেশের হার বাড়ছে, যা জনসংখ্যাগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
 

সম্মেলনে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা নিয়েও আলোচনা হয়েছে। লাদাখ, সিকিম ও অরুণাচল প্রদেশ সীমান্তে চীনের পিপলস লিবারেশন আর্মি (PLA)-এর সঙ্গে চলমান অচলাবস্থা ভারতের জন্য ‘পরোক্ষ হুমকি’ হিসেবে বিবেচিত। ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
 

পাকিস্তান সম্পর্কেও কড়া অবস্থান নেওয়ার সুপারিশ এসেছে। নিরাপত্তা সংস্থাগুলোর মতে, পাকিস্তান বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে এখনও অর্থায়ন করছে, যা সীমান্তবর্তী রাজ্যগুলোর জন্য বিশেষ হুমকি। সম্মেলনে ভারতের সামরিক প্রস্তুতি, ভবিষ্যৎ সক্ষমতা ও যুদ্ধ ও শান্তির সময় কার্যকর প্রতিক্রিয়ার কৌশল তৈরি নিয়ে আলোচনা হয়েছে।
 

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতা এবং আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারতকে আরও শক্তিশালী ও সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে। তিনি জানান, ভারতের সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে এবং সম্ভাব্য সকল হুমকির মোকাবেলায় দেশ প্রস্তুত।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।