ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

জুলাই সনদের সাংবিধানিক বাস্তবায়নে সংবিধান আদেশ ও গণভোটের সুপারিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০১:২৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০১:২৬:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
জুলাই সনদের সাংবিধানিক বাস্তবায়নে সংবিধান আদেশ ও গণভোটের সুপারিশ

জুলাই সনদের সাংবিধানিক প্রস্তাব বাস্তবায়নে সংবিধান আদেশ (সিও) জারি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা গ্রহণের সুপারিশ করেছে বিশেষজ্ঞরা। তাদের মতে, এতে সনদের অন্তর্ভুক্ত মৌলিক সংস্কারের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হবে।
 

বুধবার সকাল ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফার আলোচনায় বিষয়টি উত্থাপন করা হয়। এর আগে গত রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে কমিশন জানায়, জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে সংবিধান আদেশ জারি করা হলে তা অবিলম্বে কার্যকর হতে পারে।
 

প্রস্তাব অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদভিত্তিক মৌলিক সংস্কার ও রাজনৈতিক সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সংবিধান আদেশ বাস্তবায়ন করবে। একই সঙ্গে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এই আদেশকে গণভোটে উপস্থাপন করা উচিত, যা জাতীয় নির্বাচনের দিন একযোগে আয়োজন সম্ভব। প্রস্তাবের ব্যাখ্যায় তারা আরও বলেন, সংবিধান আদেশে গণভোটের বিধান সংযোজন হলে জনগণের প্রত্যক্ষ অনুমোদনের মাধ্যমে তা প্রণয়ন-তারিখ থেকেই বৈধতা পাবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।