ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বেবিচকের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবিতে ব্যবসায়ীদের চিঠি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০১:২৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০১:২৩:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
বেবিচকের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবিতে ব্যবসায়ীদের চিঠি সংগৃহীত ছবি
 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন সংস্থাটির সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান এবং সদস্য (অপারেশনস) এয়ার কমোডর আবু সাঈদ মেহেবুব খান। ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এ দুই কর্মকর্তা সমঝোতা বা ঘুষ ছাড়া কোনো ফাইল অনুমোদন করেন না এবং তাদের দপ্তর থেকে কার্যক্রম সচল রাখা যায় না। এ কারণে ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টার দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
 

অভিযোগে বলা হয়েছে, ঘুষ না দেওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে ১৬টি প্রতিষ্ঠানের লিজ বাতিল করা হয়েছে। ভুক্তভোগীরা দাবি করেছেন, লিজ নবায়ন বা নতুন করে বরাদ্দ দেওয়ার নামে কোটি কোটি টাকা ঘুষ আদায়ের প্রচেষ্টা চলছে। এর বাইরে চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরেও একই ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
 

এসএম লাবলুর রহমানের বিরুদ্ধে পূর্বেও অনিয়মের অভিযোগ ছিল। সদস্য (অর্থ) থাকাকালে তিনি উন্নয়ন প্রকল্পের বিল আটকে ঘুষ আদায় করেছেন বলে অভিযোগ ওঠে। এছাড়া প্রকৌশলীদের ওপর প্রভাব খাটানো ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রতি আনুগত্যের কারণে সরকারি ফ্ল্যাট সুবিধা পান বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
 

অন্যদিকে, বিমানবাহিনীর কর্মকর্তা আবু সাঈদ মেহেবুব খান প্রেষণে বেবিচকে যোগ দেওয়ার পর বিভিন্ন বিমানবন্দরে লিজ নবায়নকে কেন্দ্র করে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন। অভিযোগে বলা হয়, গত জুন মাসে তিনি ফ্রান্স সফরের সময়ও ঘুষ লেনদেন সম্পন্ন করেন। তার দপ্তরে বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল দীর্ঘদিন ধরে আটকে আছে, যেগুলো উৎকোচ ছাড়া অনুমোদন হয় না।
 

যদিও অভিযুক্ত দুই কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন। এসএম লাবলুর রহমান বলেছেন, “যাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই অভিযোগ করেছেন, আমি ঘুষ নিইনি।” অন্যদিকে আবু সাঈদ মেহেবুব খান দাবি করেন, তিনি সততার সঙ্গে কাজ করছেন এবং যেসব প্রতিষ্ঠানের লিজ বাতিল হয়েছে তাদের অনেকে চুক্তি ভঙ্গ করেছে বা নেতিবাচক প্রতিবেদনের কারণে অযোগ্য প্রমাণিত হয়েছে।
 

সংস্থার ভেতরে-বাইরে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কর্মকর্তা-কর্মচারীদের একাংশ দাবি করেছেন, প্রেষণে আসা কর্মকর্তাদের প্রত্যাহার করা হলেও রাজনৈতিক প্রভাবের কারণে এই দুই কর্মকর্তা এখনো বহাল আছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।