ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

শ্যামলীতে আওয়ামী লীগের মিছিলে ককটেল বিস্ফোরণ, পুলিশি অভিযানে আটক ৬

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৪৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৪৮:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
শ্যামলীতে আওয়ামী লীগের মিছিলে ককটেল বিস্ফোরণ, পুলিশি অভিযানে আটক ৬ ছবি সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে ছয়জনকে হাতেনাতে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। মঙ্গলবার সকাল আটটার দিকে শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতাল পর্যন্ত মিছিল বের করার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, সকালবেলায় কয়েকজন কর্মী জড়ো হলে পুলিশ এগিয়ে যায়। সে সময় ককটেল বিস্ফোরণ ঘটে। পরে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
 

পুলিশ জানায়, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলে অংশ নেওয়া কর্মীরা বিস্ফোরণের পর পালানোর চেষ্টা করে এবং এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকে।
 

ঘটনার পর এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।