ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ঢাবি বাগছাসের মুখ্য সংগঠক হাসিবুল ইসলামের পদত্যাগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৪৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৪৯:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
ঢাবি বাগছাসের মুখ্য সংগঠক হাসিবুল ইসলামের পদত্যাগ ছবি সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি গত ১৯ আগস্ট আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দিলেও বিষয়টি প্রকাশ করেন মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে।
 

পোস্টে হাসিব জানান, দায়িত্ব পালনকালে তিনি আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন বলেও উল্লেখ করেন। সংগঠনকে নিজের আবেগের অংশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ভবিষ্যতেও গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীদের আস্থার জায়গা হয়ে থাকবে। একই সঙ্গে তিনি সত্য ও ন্যায়ের আন্দোলনে অব্যাহত থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
 

সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে হাসিবুল ইসলাম স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। জানা যায়, তিনি একইসঙ্গে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদেও মনোনয়ন জমা দিয়েছিলেন। সংগঠনের ভেতরে প্যানেল সাজানোকে কেন্দ্র করে বিরোধ এবং অসন্তোষের কারণে তার পদত্যাগের সিদ্ধান্ত এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।
 

ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় হাসিবুল ইসলাম তার ফেসবুক পোস্টে আরও জানান, গণ-অভ্যুত্থান ও বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য বাস্তবায়নে রাজপথের সংগ্রামে তিনি আগামীতেও সক্রিয় থাকবেন।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।