ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ রফতানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১০:৫৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ১০:৫৬:০১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ রফতানি ছবি সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ রফতানি করা হয়েছে। এটি প্রথম চালান হিসেবে মঙ্গলবার রাত ১টার দিকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে পাঠানো হয়। এ রফতানিতে ছয়টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
 

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল—বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করেছে। রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সততা ফিশ ৩.৬ মেট্রিক টন, তানিশা এন্টারপ্রাইজ ১.৪ মেট্রিক টন, বিশ্বাস এন্টারপ্রাইজ ১২.২ মেট্রিক টন, লাকী ট্রেডিং ১৬.৮ মেট্রিক টন এবং স্বর্ণালি এন্টারপ্রাইজ ৪ মেট্রিক টন ইলিশ রফতানি করেছে।
 

রফতানিকারক সাইফুর রহমান জানান, কোম্পানির ইলিশ মানসম্মতভাবে সংরক্ষণ ও প্যাকেজিং করে ভারতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ভারতের বাজারে বাংলাদেশের ইলিশের চাহিদা সবসময়ই বেশি এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।
 

বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। এই অনুমোদন ৩৭টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে (মোট ৭৫০ টন), ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে (মোট ৩৬০ টন) এবং দুটি প্রতিষ্ঠান ২০ টন করে (মোট ৪০ টন) ইলিশ রফতানি করতে পারবে।
 

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে রফতানি কার্যক্রম শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার।
 

বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন বলেন, “আজকের ইলিশ রফতানি বাংলাদেশের মৎস্য খাতের জন্য বড় সাফল্য। এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মৎস্য খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।