ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

টেকনাফে গ্যাস সিলিন্ডারে লুকানো ৪৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১২:০০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১২:০০:০৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
টেকনাফে গ্যাস সিলিন্ডারে লুকানো ৪৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে গ্যাস সিলিন্ডারের ভেতর লুকানো ৪৪ হাজারের বেশি ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে টেকনাফের পর্যটক মোড়সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডে স্থাপন করা অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
 

বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার (চট্টমেট্রো-গ-১৫-২১৩৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। যাত্রীদের সন্দেহজনক আচরণের কারণে গাড়িটি তল্লাশি করলে দুটি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। পরে স্থানীয় লেদ মেশিনের দোকানে সিলিন্ডার কাটলে অভিনব কায়দায় লুকানো ৪৪ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
 

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের উত্তর লম্বরীপাড়ার মৃত মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মো. ইয়াসিন (৩৯) এবং ছোট হাবীরপাড়ার আবু সামাদের ছেলে রহমত উল্লাহ (২৯)। উদ্ধারকৃত মাদকসহ তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।