ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস

সিরাজগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে ফায়ার সার্ভিস কর্মীরা, নতুন ভবন নির্মাণের দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১০:০১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ১০:০১:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
সিরাজগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে ফায়ার সার্ভিস কর্মীরা, নতুন ভবন নির্মাণের দাবি ছবি সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে সবার আগে এগিয়ে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে দীর্ঘদিনের পুরোনো ভবনের কারণে এবার নিজেরাই জীবনের ঝুঁকিতে রয়েছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা। ১৯৬১ সালে সিরাজগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে নির্মিত এ দুইতলা ভবনের অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।

ভবনের নিচতলায় রয়েছে অফিস ও পানিবাহী গাড়ির গ্যারেজ, আর উপরের তলায় রয়েছে কর্মকর্তাদের আবাসন ব্যবস্থা। কিন্তু ভবনটির বিভিন্ন স্থানে বড় ফাটল দেখা দিয়েছে, মাঝেমধ্যেই ছাদের প্লাস্টার খসে পড়ছে। সামান্য বৃষ্টিতেই ছাদ থেকে পানি ঝরছে আবাসিক কক্ষে। প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মচারী প্রতিনিয়ত এই ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করতে বাধ্য হচ্ছেন।

ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, “ভবনের বিভিন্ন অংশে ফাটল ও ক্ষয়ক্ষতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত এ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণ করা জরুরি।”

গণপূর্ত বিভাগ ভবনটি সরেজমিনে পরিদর্শন শেষে জানিয়েছে, ছোট কোনো ভূমিকম্প হলেও এটি ধসে পড়তে পারে। সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমাদুল হাসান বলেন, “বর্তমানে ভবনটি বসবাসের অযোগ্য। নতুন ভবন নির্মাণের সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।”

স্থানীয়দের দাবি, যাদের দায়িত্ব দুর্যোগ মোকাবিলা করা, তাদেরই যদি ঝুঁকির মধ্যে বসবাস করতে হয়, তবে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।