ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মোহাম্মদপুরে ছিনতাই ও গণপিটুনি বেড়েই চলেছে, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৯:৪৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৯:৪৬:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
মোহাম্মদপুরে ছিনতাই ও গণপিটুনি বেড়েই চলেছে, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ ছবি সিসি ক্যামেরা ফুটেজ থেকে

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনা ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। সাম্প্রতিক সময়ে হাক্কারপাড় ব্রিজ ও তুরাগ নদীর ওয়াকওয়ে এলাকাগুলোতে ছিনতাই বেড়ে যাওয়ার পাশাপাশি গণপিটুনিতে মৃত্যুর ঘটনাও ঘটছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির ঘাটতির সুযোগে স্থানীয়রা নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছেন। শুধু এক সপ্তাহেই গণপিটুনিতে তিনজন ছিনতাইকারী নিহত হয়েছে এবং অন্তত তিনজন আহত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতাই জনরোষের এই পরিস্থিতির প্রধান কারণ।

গত ৩১ আগস্ট বিকেলে মোহাম্মদপুরের হাক্কারপাড় ব্রিজ এলাকায় দিনের বেলায় অটোরিকশার যাত্রীকে ধারালো অস্ত্রের মুখে সর্বস্ব লুট করে পালায় দুই যুবক। স্থানীয়দের ভাষ্য, এ এলাকায় ছিনতাই এখন নিয়মিত ঘটনা। এমনকি নবীনগর হাউজিংয়ের সড়কেও একই চক্র সক্রিয়। ১০ সেপ্টেম্বর ভোরে এলাকাবাসীর হাতে ধরা পড়ে দুই ছিনতাইকারী গণপিটুনিতে মারা যায়। নিহতদের পরিবারের দাবি, তাদের বাড়ির সামনে থেকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে, যদিও তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেছে স্বজনেরাই।

অন্যদিকে, তুরাগ নদীর ওয়াকওয়েতেও ছিনতাইকারীদের তৎপরতা বেড়েছে। ৮ সেপ্টেম্বর ছিনতাইয়ের সময় ধরা পড়া দুই জনকে গণপিটুনি দিলে একজন মারা যায়। স্থানীয়রা জানিয়েছেন, ওয়াকওয়ে পথটি দীর্ঘদিন ধরেই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। ছিনতাইয়ের শিকার হচ্ছেন শুধু সাধারণ পথচারী নয়, নগদ অর্থ বহনকারী লোকজনও। বসিলা এলাকায় এক কুরিয়ার কর্মী ও তুরাগ হাউজিংয়ে ময়লার টাকা সংগ্রহকারী ম্যানেজার অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন সম্প্রতি। ভুক্তভোগীদের অভিযোগ, গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে একই অপরাধীরা আবার সক্রিয় হয়ে পড়ছে।

এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নাগরিকরা। অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক মনে করেন, “মানুষের নিরাপত্তাহীনতা বাড়ছে, অথচ যাদের দায়িত্ব অপরাধ নিয়ন্ত্রণ করা, তারা ব্যর্থ হচ্ছেন। ফলে আত্মরক্ষায় সাধারণ মানুষ আইন হাতে নিচ্ছেন।”

র‌্যাব-২ জানায়, গত কয়েক মাসে ৭০০ জনের বেশি ছিনতাইকারীকে গ্রেফতার করে মামলা হয়েছে। তারা দাবি করছে, মোহাম্মদপুর, হাজারীবাগ, আদাবরসহ ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। তবে পুলিশের বক্তব্য অনুযায়ী, ছিনতাইকারীরা এক এলাকা থেকে অন্য এলাকায় সরে গিয়ে অপরাধ চালিয়ে যাচ্ছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং অপরাধ প্রবণ এলাকায় অতিরিক্ত টহল দেওয়া হচ্ছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টহল, শক্ত নজরদারি ও অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনলে এ ধরনের ঘটনা কমে আসতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।