ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চললেও বন্ধ হচ্ছে না পদ্মায় নিষিদ্ধ জালের দাপট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৮:৪৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৮:৪৭:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চললেও বন্ধ হচ্ছে না পদ্মায় নিষিদ্ধ জালের দাপট ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আট মাসে টানা অভিযানের পরও পদ্মা নদীতে কারেন্ট জাল ও চায়না দুয়ারির ব্যবহার পুরোপুরি ঠেকানো যায়নি। উপজেলা মৎস্য বিভাগ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৯১টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। তবুও জালের সহজলভ্যতা ও স্থানীয় বাজারে অবাধ বিক্রির কারণে এ প্রবণতা থামছে না।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, এ সময়ের মধ্যে প্রায় ৪৯ লাখ মিটার কারেন্ট জাল এবং দুই হাজারের বেশি চায়না দুয়ারি জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। একাধিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হলেও পরিস্থিতি পুরোপুরি বদলায়নি। সর্বশেষ ২৯ আগস্ট উপজেলার নাগেরহাট বিলে অভিযান চালিয়ে ভেসাল জাল ও নিষিদ্ধ দুয়ারি ধ্বংস করা হয়। একই দিন কোস্ট গার্ড পদ্মা নদী থেকে আরও ২০ হাজার মিটার জাল জব্দ করে।

কোস্ট গার্ড কর্মকর্তারা দাবি করছেন, নিয়মিত অভিযানের ফলে নিষিদ্ধ জালের ব্যবহার কিছুটা কমেছে। তবে তারা মনে করেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় এ সমস্যা সমাধান সম্ভব নয়; স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। নৌ পুলিশ কর্মকর্তাদের মতে, মূল সমস্যা হলো নিষিদ্ধ জালের সহজলভ্যতা। লৌহজংয়ের আশপাশে অবৈধ কারখানায় এসব জাল তৈরি হয় এবং স্থানীয় হাটবাজারে সহজেই বিক্রি হয়।

পদ্মার তীরবর্তী জেলেরা জানিয়েছেন, কিছু অসাধু ব্যক্তি গোপনে চায়না দুয়ারি ব্যবহার করে, যা মাছের পোনা পর্যন্ত নিধন করছে। স্থানীয় হাটে প্রশাসনের উপস্থিতি না থাকলে অবাধে এসব জালের কেনাবেচা চলে। স্থানীয় নাগরিক সমাজও সতর্ক করেছে যে, এভাবে চলতে থাকলে লৌহজংয়ের মৎস্য সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাদের মতে, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোই সবচেয়ে জরুরি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।