ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০২:৫১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৫:১৯:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ৩৬শে জুলাইয়ের স্থিরচিত্র।
ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার ‘জুলাই স্মৃতি উদ্‌যাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৪ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।
 
আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গণ-অভ্যুত্থানে জাতির ঐক্যের স্মৃতি ফিরিয়ে আনা।
 
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:
 
১ জুলাই: সব উপাসনালয়ে শহীদদের স্মরণে প্রার্থনা, জুলাই ক্যালেন্ডার বিতরণ, গণস্বাক্ষর কর্মসূচির সূচনা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু
 
৫ জুলাই: জুলুম-নির্যাতনবিরোধী পোস্টারিং
 
৭ জুলাই: ওয়েবসাইট (julyforever.org) উদ্বোধন
 
১৫ জুলাই: স্মৃতিচারণ, গান, প্রজেকশন ম্যাপিং, ডকুমেন্টারি প্রদর্শনী
 
১৯ জুলাই: গণহত্যা ও ছাত্র প্রতিরোধ দিবস, ভিডিও শেয়ার, তথ্যচিত্র
 
২৪ জুলাই: শিশু শহীদদের স্মরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আইকনিক ভাস্কর্য
 
৩০ জুলাই: সাংবাদিকদের সম্মাননা, স্মৃতিচারণ
 
৩১ জুলাই: সব কলেজে বর্ষপূর্তি অনুষ্ঠান
 
১ আগস্ট (৩২ জুলাই): তথ্যচিত্র ও বই প্রকাশনা, দূতাবাসে প্রদর্শনী
 
২ আগস্ট (৩৩ জুলাই): ‘জুলাইয়ের মায়েরা’ অনুষ্ঠান, প্রজেকশন ম্যাপিং
 
৩ আগস্ট (৩৪ জুলাই): রিকশা মিছিল, শোভাযাত্রা
 
৪ আগস্ট (৩৫ জুলাই): ‘জুলাই হিরোজ’ তথ্যচিত্র, কার্টুন প্রদর্শনী
 
৫ আগস্ট (৩৬ জুলাই): শহীদ মিনারে পুষ্পস্তবক, বিজয় মিছিল, এয়ার শো, গান, ড্রোন শো, র‌্যাপ
 
 
পুরো আয়োজন জুড়ে থাকবে স্মৃতিচারণ, শিল্পচর্চা, ইতিহাস চিত্রায়ন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নানা কর্মসূচি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।