ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চীনে পুতিনের গাড়িতে ৪৫ মিনিট একান্ত আলাপে মোদি-পুতিন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৫:৫০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৫:৫০:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
চীনে পুতিনের গাড়িতে ৪৫ মিনিট একান্ত আলাপে মোদি-পুতিন ছবি সংগৃহীত

চীনের তিয়াংজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অপ্রচলিত এক বৈঠকের দৃশ্য দেখা গেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দিতে মোদিকে নিজের লিমোজিনে আমন্ত্রণ জানান পুতিন। প্রায় ১০ মিনিট অপেক্ষার পর মোদি গাড়িতে ওঠেন, আর সেখানে দুই নেতা প্রায় ৪৫ মিনিট ধরে একান্ত আলাপ করেন।
 

সূত্র জানায়, গাড়ির ভেতরে বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এমনকি বৈঠকস্থলে পৌঁছানোর পরও কিছু সময় তারা গাড়ির ভেতরেই সময় কাটান। পরে রিটজ-কার্লটন হোটেলে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে।
 

গাড়িতে আলাপের বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটি সম্ভবত দুই নেতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপনীয় আলোচনার একটি ছিল। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, “এসসিও সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ভেন্যুর উদ্দেশে যাত্রা করেছি। তার সঙ্গে আলাপচারিতা সবসময়ই অন্তর্দৃষ্টিপূর্ণ।”
 

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে চীনে মোদি-পুতিনের ঘনিষ্ঠ আলোচনার এই দৃশ্য ওয়াশিংটনের জন্য একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।

 

 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।