ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০+, আহত শতাধিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:৪৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:৪৯:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০+, আহত শতাধিক ছবি সংগৃহীত

আফগানিস্তানে রবিবার গভীর রাতে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও প্রায় ৫০০ জন। তালেবান সরকারের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমকে এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর আরও অন্তত তিন দফা আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে।

তালেবান সরকারের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো অনেক প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভূমিধসের কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভূমিকম্পে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে, তবে স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় ও আশপাশের প্রদেশ থেকেও সহায়তা পাঠানো হচ্ছে। মানুষের জীবন রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে কুনার প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, ভূমিধস ও বন্যায় সড়কগুলো অচল হয়ে পড়ায় আপাতত আকাশপথই উদ্ধারকাজের একমাত্র ভরসা। তালেবান কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে হেলিকপ্টারসহ জরুরি সহায়তা চেয়েছে, যাতে দুর্গম পাহাড়ি অঞ্চলে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা যায়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।