ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তুরস্কের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ, মেডিকেল সেন্টারে আধুনিক সুবিধা যোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:৩৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:৩৪:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
তুরস্কের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ, মেডিকেল সেন্টারে আধুনিক সুবিধা যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণে আর্থিক সহযোগিতা দিচ্ছে তুরস্কের সর্ববৃহৎ বেসরকারি সাহায্য সংস্থা আইডিডিইএফ। নতুনভাবে নির্মিত এই মসজিদ কমপ্লেক্সে আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি শিক্ষা ও গবেষণার ব্যবস্থাও থাকবে।
 

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করে আইডিডিইএফ-এর আন্তর্জাতিক সমন্বয়ক সালাহউদ্দিন সিল্যান নির্মাণ প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে ডিজিটাল সার্ভে ও নকশা প্রণয়নের কাজ চলছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শিগগিরই নির্মাণকাজ শুরু হওয়ার আশা করা হচ্ছে।
 

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ দীর্ঘদিনের চাহিদা ছিল। আধুনিক এই কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার বহুদিনের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে সহযোগিতার জন্য তিনি আইডিডিইএফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্ভাব্য নকশা ও সুবিধাসমূহ তুলে ধরেন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, আল মারকাজুল ইসলামের চেয়ারম্যান ও পিকেএসএফ-এর কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সংস্কারে সহযোগিতা করছে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)। সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, সংস্থাটি শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের উন্নয়নকাজে আর্থিক সহায়তা দিচ্ছে। এ উদ্যোগের আওতায় উন্নত চিকিৎসা সরঞ্জাম, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ (এএফএম), গবেষণা সরঞ্জাম এবং একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।