ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জয়-তারেকের বক্তব্যে কোনো পার্থক্য নেই: মুফতি ফয়জুল করীম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১০:৩৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১০:৩৪:০১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
জয়-তারেকের বক্তব্যে কোনো পার্থক্য নেই: মুফতি ফয়জুল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। সংগৃহীত ছবি
 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমানের বক্তব্যে মৌলবাদের বিষয়ে কোনো পার্থক্য নেই। তিনি দাবি করেন, জয় ‘টুপিওয়ালা দাড়িওয়ালাদের’ দেখলে ক্ষিপ্ত হন, আর তারেক রহমানও একই সুরে কথা বলেন।
 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইসলামী যুবক আন্দোলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করা হয় নাসিক ৩ নম্বর ওয়ার্ডের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে।
 

মুফতি ফয়জুল করীম আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিয়া আইন বিশ্বাস করেন না, তবে তিনি স্পষ্টবাদী ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তার প্রতি সম্মান রয়েছে। তবে ফখরুলের বক্তব্য তার দলের মধ্যে কতটা প্রতিফলিত হয়, সেটাই প্রশ্ন।
 

তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু নেতা প্রকাশ্যে বলেন—কেউ ভিন্ন প্রতীকে ভোট দিলে তাকে বহিষ্কার করা হবে। তার ভাষায়, “এগুলো গণতন্ত্র নয়, বরং একনায়কতন্ত্রের প্রকাশ।” একই সঙ্গে তিনি অতীতের বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ১৯৭৩ সালের নির্বাচন হোক কিংবা ১৯৯৬ সালের পর বিএনপির আমলের নির্বাচন—উভয় সময়েই প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
 

আলোচনা সভায় জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ জুবায়ের হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আলমাদানী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।