ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভারতের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা: পাকিস্তানের চেয়ে চীনের জন্য বড় বার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:০৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:০৪:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
ভারতের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা: পাকিস্তানের চেয়ে চীনের জন্য বড় বার্তা

ভারত ২০ আগস্ট তাদের মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ওডিশার বঙ্গোপসাগর উপকূল থেকে পরিচালিত এই পরীক্ষাকে দেশটির প্রতিরক্ষা সক্ষমতার বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ১৭ দশমিক ৫ মিটার দৈর্ঘ্যের এবং প্রায় ৫০ হাজার কেজি ওজনের অগ্নি-৫ এক হাজার কেজির বেশি পারমাণবিক বা প্রচলিত পেলোড বহনে সক্ষম। এটি ঘণ্টায় প্রায় ৩০ হাজার কিলোমিটার গতিতে ৫ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা বিশ্বের দ্রুততম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম।
 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরীক্ষার বার্তা মূলত পাকিস্তানের জন্য নয়, বরং চীনের উদ্দেশেই বেশি অর্থবহ। কারণ, অগ্নি-৫ সহজেই চীনের উত্তরাঞ্চলসহ এশিয়ার বিরাট অংশ এবং ইউরোপের কিছু অংশেও আঘাত হানতে পারে। এটি ছিল অগ্নি-৫ এর ১০ম পরীক্ষা, তবে গত বছরের মার্চের পর এটিই প্রথম।
 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনে অংশ নিতে চীন সফরের ঠিক আগে এই পরীক্ষা চালানো হয়। দুই দেশের সীমান্ত নিয়ে দীর্ঘমেয়াদি উত্তেজনা কমে আসলেও ভারত এখনো চীনকে তার প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে। কৌশলবিদদের মতে, ভারতের মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বড় অংশই চীনকে মাথায় রেখেই এগিয়েছে।
 

অন্যদিকে, ভারতীয় এই উদ্যোগের এক সপ্তাহ আগে পাকিস্তান ঘোষণা দেয় নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড (এআরএফসি) গঠনের। এর আগে দেশটি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে, যার পাল্লা ৭৫০ কিলোমিটার এবং এটি পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম। তবুও বিশ্লেষকরা বলেন, পাকিস্তানের হাতে এখনো কার্যকরী দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র কিংবা পারমাণবিক সাবমেরিন নেই। দেশটির সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল শাহীন-৩, যার পাল্লা ২৭৫০ কিলোমিটার।
 

এদিকে ভারত আরও শক্তিশালী অগ্নি-৬ তৈরি করছে, যার পাল্লা হবে ১০ হাজার কিলোমিটারের বেশি এবং এটি একাধিক স্বাধীনভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমআইআরভি প্রযুক্তিসম্পন্ন। এই ধরনের ক্ষেপণাস্ত্র একই সঙ্গে একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং আলাদা লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করতে পারে, যা ধ্বংসাত্মক ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।
 

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির কৌশল ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনসুর আহমেদ মন্তব্য করেছেন, অগ্নি-৫ এর সর্বশেষ পরীক্ষা ভারতের ক্রমবর্ধমান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতার ইঙ্গিত দেয়। তিনি বলেন, এই প্রযুক্তি শুধু ভূমিভিত্তিক ব্যালিস্টিক সিস্টেমই নয়, ভারতের ভবিষ্যৎ সাবমেরিন-নির্ভর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দিকেও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি তুলে ধরে।
 

(সূত্র: আল জাজিরা)


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।