ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জাতিসংঘ সম্মেলনে যাবে কক্সবাজার রোহিঙ্গা সংলাপের সুপারিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১২:৫৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১২:৫৭:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১৫ বার পঠিত
জাতিসংঘ সম্মেলনে যাবে কক্সবাজার রোহিঙ্গা সংলাপের সুপারিশ
কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক স্টেকহোল্ডার সংলাপ থেকে পাওয়া সুপারিশগুলো আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে উপস্থাপন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
 
তিনি জানান, এই সংলাপ মূলত নিউইয়র্ক সম্মেলনের প্রস্তুতিমূলক ধাপ হিসেবে কাজ করছে। এর বিশেষ গুরুত্ব হলো— রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষা ব্যক্ত করার সুযোগ পাচ্ছেন। এসব মতামত উচ্চপর্যায়ের আলোচনায় প্রতিফলিত হবে।
 
রোববার কক্সবাজারে আয়োজিত আলোচনার ফাঁকে পররাষ্ট্র সচিব বলেন, সংলাপটি চারটি মূল বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়েছে— মানবিক সহায়তা ও তহবিল সংকট, রাখাইন রাজ্যে আস্থা তৈরির পদক্ষেপ ও প্রত্যাবাসন, ন্যায়বিচার ও জবাবদিহিতা, এবং টেকসই সমাধানের দীর্ঘমেয়াদি কৌশল। আলোচনার সারসংক্ষেপ ও সুপারিশ সম্বলিত একটি চেয়ার’স সামারি তৈরি করা হবে, যা নিউইয়র্ক সম্মেলনের প্রধান রেফারেন্স ডকুমেন্ট হিসেবে ব্যবহৃত হবে।
 
মানবিক সহায়তার ঘাটতির প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সহায়তা কমে গেলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হতে পারে। তাই বিদ্যমান সহায়তাকারীদের পাশাপাশি নতুন উৎস থেকেও আর্থিক সহায়তা পাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
 
প্রত্যাবাসন বিষয়ে সিয়াম বলেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশ সক্রিয় থাকলেও এ প্রক্রিয়া শুধু বাংলাদেশের ওপর নির্ভরশীল নয়; মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আস্থার পরিবেশও সমানভাবে জরুরি। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকট এখন বৈশ্বিক দায়িত্বে পরিণত হয়েছে, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
 
সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে।
 
কক্সবাজারের হোটেল বে ওয়াচে অনুষ্ঠিত এই সংলাপে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা। উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনা অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় আট লাখ রোহিঙ্গা। সেই থেকে সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে কাজ করে যাচ্ছে বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।