ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দেশের সব কারাগারে নৈতিকতা শিক্ষা কার্যক্রম: ধর্ম উপদেষ্টার বিশেষ পরিকল্পনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:৫৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:৫৬:০১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
দেশের সব কারাগারে নৈতিকতা শিক্ষা কার্যক্রম: ধর্ম উপদেষ্টার বিশেষ পরিকল্পনা
বাংলাদেশের ৬৮টি কারাগারে প্রায় ৭০ হাজার বন্দিকে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়ার একটি বিস্তৃত পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ তথ্য জানালেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, যিনি সম্প্রতি
সাক্ষাৎকারে এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।
 
“আমরা চাই কারাগার সত্যিকার অর্থে সংশোধনাগার হিসেবে কাজ করুক,” বলেন ড. খালিদ। “এজন্য প্রতিটি বন্দির ধর্ম অনুযায়ী নৈতিক শিক্ষা, ধর্মীয় বই, নামাজের ব্যবস্থা এবং প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করা হচ্ছে।”
 
তিনি জানান, সম্প্রতি চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে দেখেছেন, এই ধরনের শিক্ষা বন্দিদের মানসিক পরিবর্তনে ভূমিকা রাখছে। ইতোমধ্যে কেরানীগঞ্জ কারাগারে প্রায় আড়াই হাজার বন্দি কুরআন শিক্ষা গ্রহণ করেছেন।
 
ড. খালিদ বলেন, “বন্দিদের মধ্যে অনেকেই এখনো আদালতের রায় পাননি, তাই তাদের অপরাধী বলাটা ঠিক নয়। আমরা চাই, তারা মুক্তির পর সৎ ও ইতিবাচক জীবনযাপন করতে পারে।”
 
সরকারি হজ ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি। তাঁর ভাষায়, “এবারের হজ ছিল নির্বিঘ্ন ও সাশ্রয়ী। সরকারের পক্ষ থেকে ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন সরকারি হজযাত্রীরা।”
 
ধর্ম মন্ত্রণালয়ের অন্যান্য কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি জানান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা ও গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সংস্কার ও উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া যাকাত ফান্ড ও ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তা, সুদমুক্ত ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থাও চালু আছে।
 
ড. খালিদ আরও জানান, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় (অটোমেটেড) সিস্টেম চালুর কাজ চলছে, যা অনলাইনে সেবা নিশ্চিত করবে এবং তথ্য মনিটরিং সহজ করবে।
 
তিনি বলেন, “নৈতিকতা শিক্ষা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় জ্ঞান বন্দিদের জীবন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আর সেটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।