ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

বিশ্বের শীর্ষ ১০০ পরিবেশবান্ধব কারখানার ৬৮টি এখন বাংলাদেশে: বিজিএমইএ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:৫৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১১:৫৮:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
বিশ্বের শীর্ষ ১০০ পরিবেশবান্ধব কারখানার ৬৮টি এখন বাংলাদেশে: বিজিএমইএ ছবি: সংগৃহীত

বাংলাদেশে পরিবেশবান্ধব পোশাক শিল্পে আবারও নতুন মাইলফলক যোগ হয়েছে। সম্প্রতি আরও দুটি তৈরি পোশাক কারখানা সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর ফলে দেশে এ ধরনের কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩টিতে। উল্লেখযোগ্য বিষয় হলো—বিশ্বসেরা ১০০ পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৮টিই বাংলাদেশে অবস্থিত।
 

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানায়, ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এই স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে ১১১টি কারখানা পেয়েছে ‘লিড প্লাটিনাম’, ১৩৩টি ‘লিড গোল্ড’, ১৫টি ‘লিড সিলভার’ এবং ৪টি ‘সার্টিফায়েড’ স্বীকৃতি। নতুন যুক্ত হওয়া এ জি ড্রেসেস লিমিটেড (টঙ্গী) এবং ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড (গাজীপুর) – দুটোই লিড প্লাটিনাম অর্জন করেছে। এ জি ড্রেসেস ১০৬ পয়েন্ট এবং ফিন বাংলা অ্যাপারেলস ১০৪ পয়েন্ট অর্জন করে।
 

বিজিএমইএ বলছে, এ অর্জন বাংলাদেশের পোশাক খাতের স্থিতিস্থাপকতা ও টেকসই প্রবৃদ্ধির প্রতীক। উদ্যোক্তারা পরিবেশবান্ধব কারখানা নির্মাণের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, উৎপাদন খরচ হ্রাস, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছেন। এতে দেশ বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে এবং বৈশ্বিক টেকসই নীতিমালার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএসজিবিসি ‘লিড’ (Leadership in Energy and Environmental Design) সনদ প্রদান করে। এ সনদের জন্য ভবন নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত পরিবেশবান্ধব মান বজায় রাখতে হয়। সর্বোচ্চ ১১০ পয়েন্টের মধ্যে ৮০ বা তার বেশি পেলে ‘প্লাটিনাম’, ৬০–৭৯ পেলে ‘গোল্ড’, ৫০–৫৯ পেলে ‘সিলভার’ এবং ৪০–৪৯ পেলে ‘সার্টিফায়েড’ মর্যাদা মেলে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।