ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তেল আবিবে এবার হুতিদের ক্লাস্টার মিউনিশন ওয়ারহেডযুক্ত মিসাইল হামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
তেল আবিবে এবার হুতিদের ক্লাস্টার মিউনিশন ওয়ারহেডযুক্ত মিসাইল হামলা সংগৃহীত ছবি

ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রথমবারের মতো ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত শুক্রবার গভীর রাতে হওয়া এ হামলায় বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয় এবং মিসাইলটি শহরে আঘাত হানে।
 

ঘটনার সময় ইসরায়েলের আকাশে সক্রিয় ছিল চার স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা— যুক্তরাষ্ট্রের তৈরি ‘থাড’, পাশাপাশি ‘আয়রন ডোম’, ‘অ্যারো’ ও ‘ডেভিড’স স্লিং’। কিন্তু কোনোটি ক্ষেপণাস্ত্রটিকে থামাতে সক্ষম হয়নি। রাতের নীরবতা ভেঙে বিস্ফোরণের শব্দে তেল আবিবজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

ইসরায়েলি বিমানবাহিনীর তদন্তে নিশ্চিত হওয়া গেছে, ব্যবহৃত মিসাইলটিতে ক্লাস্টার ওয়ারহেড ছিল। প্রায় দুই বছরের চলমান সংঘাতে হুতিদের এ ধরনের অস্ত্র ব্যবহার এটাই প্রথম ঘটনা। সামরিক বিশ্লেষকদের মতে, ক্লাস্টার মিউনিশনযুক্ত ক্ষেপণাস্ত্র প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক। এটি আকাশে কয়েক হাজার মিটার উচ্চতায় পৌঁছে একাধিক সাবমিউনিশনে বিভক্ত হয়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।
 

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের কাছ থেকেই হুতিরা এ ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র পেয়েছে। চলতি বছরের শুরুতে ইরানও ইসরায়েলের দিকে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত মিসাইল নিক্ষেপ করেছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
 

সূত্র: টাইমস অব ইসরায়েল, বিবিসি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।