ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলায় ৩৫ জঙ্গি নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
ক্যামেরুন  সীমান্তের কাছে  নাইজেরিয়ার বিমান হামলায় ৩৫ জঙ্গি নিহত সংগৃহীত ছবি

নাইজেরিয়া জানিয়েছে, ক্যামেরুন সীমান্তের কাছে তাদের বিমান হামলায় অন্তত ৩৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। সেনাদের ওপর হামলার প্রস্তুতির তথ্য পাওয়ার পর এ অভিযান চালানো হয়।
 

শনিবার (২৩ আগস্ট) বর্নো প্রদেশের কুমশে এলাকায় চারটি পৃথক স্থানে এ হামলা চালায় নাইজেরিয়ার বিমান বাহিনী (এনএএফ)। সংস্থাটির মুখপাত্র এহিমেন এজোদামে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়।
 

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সম্প্রতি জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেছে। সামরিক বাহিনীর চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবেই সর্বশেষ এ বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
 

এই অঞ্চল বহুদিন ধরে বোকো হারাম ও তার প্রতিদ্বন্দ্বী আইএসআইএল (আইএসআইএস) ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স বা আইএসডব্লিউএপি–এর হামলার শিকার হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে দুটি গোষ্ঠীই সেনাদের ওপর আক্রমণ জোরদার করেছে, দখল করেছে একাধিক সেনা ঘাঁটি, হত্যা করেছে সৈন্য এবং লুট করেছে অস্ত্রশস্ত্র।
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।