ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

তিন দিন পর কাপ্তাই বাঁধের সব জলকপাট বন্ধ, পানি মজুত স্বাভাবিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১০:৩৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১০:৩৬:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
তিন দিন পর কাপ্তাই বাঁধের সব জলকপাট বন্ধ, পানি মজুত স্বাভাবিক ছবি সংগৃহীত

কাপ্তাই বাঁধে পানির মজুত স্বাভাবিক পর্যায়ে আসায় বন্ধ করে দেওয়া হয়েছে সব জলকপাট। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
 

তিনি জানান, উজান থেকে পানির প্রবাহ কমে যাওয়ায় হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি থেমে গেছে। পাশাপাশি তিন দিন ধরে জলকপাট খোলা থাকায় উজানের নিম্নাঞ্চলের প্লাবিত এলাকায় পানির চাপও কমে এসেছে। এ কারণে বাঁধের জলকপাট বন্ধ করা হয়েছে।
 

কাপ্তাই হ্রদের ধারণক্ষমতা ১০৯ এমএসএল হলেও বর্তমানে পানির স্তর রয়েছে ১০৮.১৫ এমএসএল। জলকপাট বন্ধ থাকলেও বিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলী নদীতে প্রতিদিন ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।
 

তিনি আরও জানান, যদি আবারও পানি বৃদ্ধির প্রবণতা দেখা দেয়, তবে পুনরায় জলকপাট খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দফায় গত বুধবার রাত ৮টায় কাপ্তাই বাঁধের সব জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।