ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

রাশিয়া-ভারত তেল চুক্তির কেন্দ্রবিন্দু মুকেশ আম্বানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৮:০৫:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৮:০৫:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
রাশিয়া-ভারত তেল চুক্তির কেন্দ্রবিন্দু মুকেশ আম্বানি ছবি: সংগৃহীত
রাশিয়া থেকে সস্তা অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে ভারতের মূল চালিকাশক্তি হিসেবে উঠে এসেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি। ইউক্রেন যুদ্ধের আগে প্রতিষ্ঠানটি রাশিয়া থেকে খুব সামান্য তেল আমদানি করত—মাত্র ৩ শতাংশ। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর এই হার ক্রমে বেড়ে ২০২৫ সালে গড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
 
শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের প্রথম সাত মাসে রিলায়েন্সের জামনগর শোধনাগার রাশিয়া থেকে ১৮.৩ মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করেছে, যার মূল্য প্রায় ৮.৭ বিলিয়ন ডলার। এটি ২০২৪ সালের তুলনায় ৬৪ শতাংশ বেশি।
 
রাশিয়ান তেল প্রক্রিয়াজাত করে তৈরি পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলসহ বিভিন্ন পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে জামনগর রিফাইনারি। এর মধ্যে প্রায় ৪২ শতাংশ রপ্তানি হয়েছে সেই দেশগুলোতে, যারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হয়েছে ১৭ বিলিয়ন ইউরোর বেশি পণ্য এবং যুক্তরাষ্ট্রে গেছে প্রায় ৬.৩ বিলিয়ন ডলারের পণ্য।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।