ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রোহিঙ্গা সংকট বিশ্বদরবারে তুলে ধরতে কক্সবাজারে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৬:০২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৬:০২:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
রোহিঙ্গা সংকট বিশ্বদরবারে তুলে ধরতে কক্সবাজারে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন ছবি: সংগৃহীত
রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে কক্সবাজারে শুরু হচ্ছে তিনদিনব্যাপী একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। আগামী রোববার (২৪ আগস্ট) শুরু হতে যাওয়া এ সম্মেলনে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকরা অংশ নেবেন। এতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা বিশ্বদরবারে তুলে ধরবেন।
 
সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সমাপনী দিনেও তিনি রোহিঙ্গা সংকটকেন্দ্রিক বেশ কয়েকটি সেশনে অংশ নেবেন।
 
ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক মহলে অগ্রাধিকার পাওয়ার জন্য অন্তর্বর্তী সরকার তিনটি বড় আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে ২৪ আগস্ট কক্সবাজারে প্রথম সম্মেলন শুরু হবে।”
 
তিনি জানান, এ সম্মেলনের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করা, মানবিক সহায়তা বাড়ানো, নির্যাতনের বিচার নিশ্চিত করা এবং সংকট সমাধানের উপায় খুঁজে বের করা। শফিকুল আলমের ভাষ্যে, “রোহিঙ্গারা যে ভয়াবহ গণহত্যার শিকার হয়েছেন, তা বিশ্বকে জানানো তাদের জন্য সহজ নয়। তাই ৪০টি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে রোহিঙ্গারা নিজেরাই তাদের কষ্টের কথা তুলে ধরবেন।”
 
তিনি আরও জানান, কক্সবাজারের সম্মেলনের পর আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে সবচেয়ে বড় সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে ১৭০টি দেশের অংশগ্রহণের আশা করা হচ্ছে। এরপর ডিসেম্বর মাসে কাতারের দোহায় আরেকটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।