ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা দেবে হাইকমিশন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ১২:৩৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ১২:৩৪:২৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা দেবে হাইকমিশন সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসকে সামনে রেখে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। কৃষি, শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল, গবেষণা, ব্যবসা ও সমাজসেবাসহ বিভিন্ন খাতে অসামান্য অবদান রাখা প্রবাসীদের ‘অভিবাসী দিবস পুরস্কার’ প্রদান করা হবে। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
 

হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রবাসীদের অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক ভূমিকা তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনকারীদের পূর্ণাঙ্গ ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট নম্বর, ঠিকানা, পাসপোর্ট সাইজ ছবি, পেশাগত পরিচিতি, অবদানের সংক্ষিপ্ত বিবরণ (সর্বোচ্চ ৫০০ শব্দ) ও প্রমাণপত্র জমা দিতে হবে। আবেদন পাঠানো যাবে ডাকযোগে (No 8, Lorong Yap Kwan Seng, 50450, Kuala Lumpur) বা ই-মেইলে—[email protected] ও [email protected] ঠিকানায়।
 

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস হিসেবে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখছে, যার বড় একটি অংশ আসে মালয়েশিয়ায় কর্মরত প্রায় আট লাখ বাংলাদেশি কর্মীর কাছ থেকে। তারা শুধু অর্থনৈতিকভাবে নয়, বরং সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন।
 

বিশ্লেষকদের মতে, প্রবাসীদের এ ধরনের স্বীকৃতি তাদের আরও অনুপ্রাণিত করবে এবং নতুন প্রজন্মের অভিবাসীদের সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলবে। পাশাপাশি বাংলাদেশ ও প্রবাসী সমাজের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে, যা ভবিষ্যতে রাষ্ট্রীয় যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করবে।
 

প্রতিবছর ১৮ ডিসেম্বর পালিত আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস প্রবাসীদের অবদানকে স্মরণ ও মূল্যায়নের সুযোগ তৈরি করে। এই উদ্যোগ সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।