ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

প্রথমবারের মতো অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, ফল প্রকাশ তিনদিনের মধ্যে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০১:১৭:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০১:১৭:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
প্রথমবারের মতো অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, ফল প্রকাশ তিনদিনের মধ্যে ছবিঃ সংগৃহীত

ব্যবসায় ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথমবারের মতো আয়োজিত ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যেই অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে।
 

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে তা জানতে পারবেন।
 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীরা ফলাফল অনলাইনে দেখতে পাবে।
 

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ফয়েজ উদ্দিন বলেন, প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই অধ্যাদেশ ঘোষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।
 

উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।