ওয়েলসে খ্রিস্টানদের ৫০ বছরের ক্রুশ ভেঙে ইহুদিদের ডেভিডের তারকা বানানোর অভিযোগে বিতর্ক
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:৩৭:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:৩৭:৪৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
ওয়েলসের ল্যান্ডাডনো শহরের গ্রেট অরম পাহাড়ে ৫০ বছরের পুরনো খ্রিস্টান ক্রুশ ভাঙার ঘটনায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, ইসরায়েলি পর্যটকরা ঐতিহাসিক এই প্রতীক ভেঙে পাথরগুলো দিয়ে বিশাল এক ডেভিডের তারকা নির্মাণ করেছেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
স্থানীয় গণমাধ্যম জানায়, ক্রুশটির দৈর্ঘ্য ছিল ১৮ মিটার এবং এটি দীর্ঘদিন ধরে ওই পাহাড়ের শীর্ষে পর্যটকদের আকর্ষণ হিসেবে দাঁড়িয়ে ছিল। এখান থেকে স্নোডোনিয়া, অ্যাংলেসি, আইল অফ ম্যান, ব্ল্যাকপুল এবং লেক ডিস্ট্রিক্টের প্যানোরামিক দৃশ্য দেখা যায়।
ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একদল তরুণ ক্রুশের পাথর খুলে নিচ্ছে, যাদের মধ্যে কয়েকজনের মাথায় ছিল ইহুদি ধর্মীয় কিপ্পাহ। পরে এসব পাথর পাহাড়ের ঢালে নিয়ে গিয়ে তারা ডেভিডের তারকা তৈরি করে।
স্থানীয়রা ঘটনাটিকে ‘অপমানজনক’ ও ‘ধর্মীয় প্রতীকের প্রতি অবমাননা’ হিসেবে আখ্যা দিয়েছেন। পুলিশ বলছে, এটি ভাঙচুরের গুরুতর ঘটনা এবং তদন্ত শুরু হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।