ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কদমতলীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৫:৩২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৫:৩২:৪৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
কদমতলীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছবি ভিডিও থেকে নেওয়া

রাজধানীর কদমতলীতে একটি ১০ তলা ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শুক্রবার (২২ আগস্ট) রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম জানান, রাত ২টায় খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছে যান। রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পুরোপুরি নেভানো হয় রাত সাড়ে ৩টার দিকে। ঘটনাস্থল থেকে ১১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নির্ধারণ করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এসির লাইনের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।