ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১ হাজার ৬৬৫ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১২:৫৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১২:৫৮:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১ হাজার ৬৬৫ জন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১ হাজার ১৭২ জন, আর বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ৪৯৩ জনকে।
 

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন শনিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সারাদেশে একযোগে পরিচালিত এ অভিযানে শুধু আসামি গ্রেফতারই নয়, অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীও জব্দ করা হয়েছে।
 

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে দুইটি একনলা বন্দুক, ১৫ রাউন্ড কার্তুজ, ১৬টি কার্তুজের খোসা, ২৩টি পটকা, দুইটি বার্মিজ চাকু, তিনটি কিরিচ, ছয়টি ধামা এবং দুইটি ছুরি।
 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, চলমান এ ধরনের অভিযান অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে। একই সঙ্গে ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে নিয়মিত অভিযান আরও জোরদার করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।