ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ

প্রবীণদের যত্নে সমাজের দায়িত্ব পালনের আহ্বান স্বাস্থ্য সচিবের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১২:৫৩:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১২:৫৩:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
প্রবীণদের যত্নে সমাজের দায়িত্ব পালনের আহ্বান স্বাস্থ্য সচিবের ছবি: সংগৃহীত। গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে বৃদ্ধদের জন্য আয়োজিত দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা।
প্রবীণদের সেবাকে মানবকল্যাণের অংশ হিসেবে বিবেচনা করে সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। তিনি বলেন, যারা বয়সজনিত কারণে বা শারীরিক অক্ষমতায় চিকিৎসাকেন্দ্রে যেতে পারেন না, তাদের ঘরে বসেই সেবা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সুস্থ ও সক্ষম প্রজন্মকে এই দায়িত্ব নিতে হবে, বিশেষ করে বাবা-মা ও বয়োজ্যেষ্ঠদের পাশে দাঁড়াতে হবে।
 
শুক্রবার (২২ আগস্ট) নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে প্রবীণদের জন্য আয়োজিত দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধনকালে সচিব এসব কথা বলেন। তিনি জানান, এলাকার কিছু পরিবারে নিত্যপ্রয়োজনীয় খাবার ও ওষুধের অভাব রয়েছে, যা প্রবীণদের জন্য বড় কষ্টের বিষয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
 
অনুষ্ঠানে তিনি আরও বলেন, ঢাকায় কর্মরত নাটোরের সাংবাদিকরা এলাকার উন্নয়ন নিয়ে সবসময় সচেতন। তাদের অংশগ্রহণের মাধ্যমে প্রবীণ সেবার বিষয়টি আরও গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। সচিব বিশ্বাস প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় প্রবীণদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
 
এ আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর, রাজশাহী বিভাগীয় পরিচালক হাবিবুর রহমান, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনসহ প্রশাসন ও স্বাস্থ্য খাতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই স্বাস্থ্যসেবায় গাইনি, মেডিসিন, হাড়-জোড়, কার্ডিওলোজি, চক্ষু, চর্ম ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রায় ৫ শতাধিক রোগীকে সেবা দেন। এর মধ্যে ২ শতাধিক প্রবীণ নিবন্ধিত রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।