ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সাদাপাথর লুট: প্রশাসনের সর্বোচ্চ পদক্ষেপ, কেউ থাকুক না কেন আইনের আওতায় আনা হবে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৮:০৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৮:০৭:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
সাদাপাথর লুট: প্রশাসনের সর্বোচ্চ পদক্ষেপ, কেউ থাকুক না কেন আইনের আওতায় আনা হবে ছবি: সংগৃহীত। সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের ঘটনায় প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের বা রাজনৈতিক দলের যে কেউ জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। শুক্রবার (২২ আগস্ট) সকালে সাদাপাথর পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
 
পরিদর্শনে সঙ্গে ছিলেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, সিলেটের নতুন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। মোখলেছুর রহমান জানান, সাদাপাথর পর্যটন স্পটকে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে এবং কেউ যাতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে না পারে, তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
 
এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর ফিরিয়ে আনার পর পুরো প্রাকৃতিক সৌন্দর্য হয়ত আগের মত ফিরে আসবে না, তবে যথাসাধ্য চেষ্টা করা হবে যাতে পর্যটনকেন্দ্রটির অবস্থা আগের দিকে ফিরে আসে। নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলমও জানিয়েছেন, সাদাপাথরসহ সব পর্যটনকেন্দ্রের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় প্রশাসন সর্বোচ্চ পদক্ষেপ নেবে।
 
এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সমন্বয় ও সংস্কার সচিবকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে এবং তারা সরেজমিন তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।