ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কৃষকদের ক্ষতি কমাতে সরাসরি আলু কিনবে সরকার: কৃষি উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৭:২১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৭:২১:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
কৃষকদের ক্ষতি কমাতে সরাসরি আলু কিনবে সরকার: কৃষি উপদেষ্টা ছবি সংগৃহীত

এ বছর আলু উৎপাদন বেশি হওয়ায় বাজারে দাম কমে গেছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষকদের ক্ষতি কমাতে সরকার এবার সরাসরি তাদের কাছ থেকে আলু কেনার উদ্যোগ নেবে বলে তিনি ঘোষণা দেন।
 

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, “কৃষকরা এ বছর আলুর ন্যায্যমূল্য পাচ্ছেন না। ভবিষ্যতে তারা যাতে নিরুৎসাহিত না হন, সেজন্য সরকারিভাবে আলু কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম নির্ধারণ নিয়েও পদক্ষেপ নেওয়া হবে।”
 

বিএডিসির টিস্যু কালচার ল্যাব পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, দেশে আলু, আনারস, খেজুরসহ বিভিন্ন ফসলের টিস্যু কালচারের মাধ্যমে উন্নত চারা উৎপাদন হচ্ছে। এতে বিদেশ নির্ভরতা কমবে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। সাম্প্রতিক সবজির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে দাম আবার কমে আসবে। তবে আলুর দাম এখনো কম, এজন্য কৃষকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।” এসময় সাংবাদিকদের প্রশ্নে তিনি নির্বাচন, অস্ত্র উদ্ধার ও সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গেও কথা বলেন। উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠানে কোনো সমস্যা হবে না।
 

পরিদর্শনকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা রাজধানীর দারুস সালাম থানা ঘুরে দেখেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।