ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কিশোরগঞ্জে খাদ্যে ভেজাল: ৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৭:১৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৮:০৯:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
কিশোরগঞ্জে খাদ্যে ভেজাল: ৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা ছবি সংগৃহীত

কিশোরগঞ্জ জেলায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 

শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আরিফুল ইসলাম (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) এ অভিযান পরিচালনা করেন। সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।
 

অভিযানে সদর উপজেলার চৌদ্দশত পশ্চিমপাড়ায় অনিবন্ধিতভাবে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে সাদিয়া ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত খাদ্য ধ্বংস করা হয়। কটিয়াদী সরকারি কলেজের সামনে থাকা মাহি ফুড প্রোডাক্টসকেও অননুমোদিত রঙ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য ১ লাখ টাকা জরিমানা করা হয়।
 

এছাড়া কটিয়াদী বাজারের সুমন বেকারিকে নিবন্ধন ছাড়াই নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভৈরব উপজেলার ফাড়ি রঘুনাথপুর ও আলুকান্দায় মো. লিটন মিয়ার অনিবন্ধিত ভেজাল শিশু খাদ্য উৎপাদনকেন্দ্রে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেখানেও জব্দকৃত খাদ্য ধ্বংস করা হয়। অন্যদিকে দুর্জয় মোড়ে অবস্থিত আল আজিজিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
 

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, কিশোরগঞ্জ জেলা পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। বিচারক আরিফুল ইসলাম জানান, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় খাদ্যে ভেজাল ও অনিরাপদ উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।