ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ দীর্ঘ ১৬ বছর পর মিলল পরিচয়, তবে জীবিত নয়—নিথর মরদেহ দিল্লিতে ভারী বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি, বিপর্যস্ত জনজীবন

ঝিকরগাছায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৫৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:৫৫:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
ঝিকরগাছায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের ঝিকরগাছায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) মামলার তদন্ত সম্পন্ন করে তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আবু সাঈদ এ চার্জশিট আদালতে দাখিল করেন।
 

চার্জশিটে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন– গদখালী ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পী, একই ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, এবং স্থানীয় বাসিন্দা জাবেদ হোসেন ও আমিনুর রহমান। বর্তমানে চারজনই কারাগারে রয়েছেন। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, ভুক্তভোগীর জবানবন্দি, সাক্ষীদের বক্তব্য এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামিদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় চার্জশিট দাখিল করা হয়েছে।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ দুপুরে ভুক্তভোগী নারী তার শিশুকে নিয়ে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ির পথে রওনা হয়। গদখালী বাজারে নামার পর ইয়াসিন আরাফাত নামের এক যুবক ফুলের দোকানে তার সঙ্গে কথোপকথন শুরু করে। আলাপচারিতার একপর্যায়ে বেড়ানোর প্রলোভনে আরাফাত তাকে জাবেদ হোসেনের মোটরসাইকেলে তোলে। এরপর আমিনুর ও মামুন আরেকটি মোটরসাইকেলে তাদের পিছু নেয়। কিছুক্ষণ পর ভুক্তভোগীকে জাবেদের গ্রামের একটি লিচু বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে চারজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠে। পরে অসুস্থ অবস্থায় ওই নারীকে তার ছোট সন্তানসহ বাগানে ফেলে রেখে যায় আসামিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।