ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিএসএফ সদস্যর, বিজিবির সামনে পা ধরে বসতে দেখা ভিডিও ভারতবাসীর জন্য সীমাবদ্ধ করলো ফেসবুক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১২:৪৬:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০১:০৩:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
বাংলাদেশে বিএসএফ সদস্যর, বিজিবির সামনে পা ধরে বসতে দেখা ভিডিও ভারতবাসীর জন্য সীমাবদ্ধ করলো ফেসবুক বিএসএফ সদস্য অস্ত্রসহ ধরা পড়ে বিজিবি সদস্যের পা ধরে বসে থাকে। ছবি সংগৃহীত
বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) এক সদস্যের সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যকে পা ধরে বসে থাকতে দেখা একটি ভিডিও সম্প্রতি অনলাইনে আলোচনার ঝড় তোলে। তবে ভারতের অভ্যন্তরে এখন আর ভিডিওটি দেখা যাচ্ছে না। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় আইনি অনুরোধের ভিত্তিতে ভিডিওটি কেবল ভারতে সীমাবদ্ধ করা হয়েছে।
 
আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের শেয়ার করা ভিডিওটি প্রকাশের পর, ভারতজুড়ে ব্যাপক সাড়া পড়ে। ঘটনাটি ঘটে যখন একজন বিএসএফ সদস্য অবৈধভাবে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে অস্ত্রসহ বিজিবির হাতে আটক হন। ভিডিওতে দেখা যায়, তিনি বিজিবি সদস্যের পা ধরে বসে আছেন।
 
ফেসবুকের নোটিফিকেশন অনুযায়ী, ২২ আগস্ট ২০২৫ তারিখে ভারতের গ্রিভিয়েন্স অ্যাপিলেট কমিটি (GAC)-এর অনুরোধে এই সীমাবদ্ধতা আরোপ করা হয়। নোটিফিকেশনে বলা হয়— স্থানীয় আইনের কারণে ভিডিওটি ভারতের ব্যবহারকারীরা দেখতে পারবেন না।
 
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বিষয়টিকে সীমান্ত সম্পর্কের সংবেদনশীল ইঙ্গিত হিসেবে উল্লেখ করছেন। অন্যদিকে, সমালোচকেরা বলছেন, তথ্যের স্বাধীনতা রক্ষায় এ ধরনের সেন্সরশিপ উদ্বেগজনক।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।