ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৮:৩৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৮:৪০:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বাংলাবান্ধা জিরোপয়েন্টে কমান্ডার পর্যায়ে বৈঠক শেষে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
 

বৈঠকে অংশ নেন বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম এবং ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া। পরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পাঁচ নারীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা নারীরা হলেন— জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), শিরিনা পারভীন (৩২), আমিনা আক্তার (৪০) ও লাবণী আক্তার (৩০)। পরবর্তীতে তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 

বিজিবি সূত্রে জানা যায়, এই পাঁচ নারী দীর্ঘদিন ধরে ভারতের গুজরাটে গৃহস্থালি ও বিউটি পার্লারে কাজ করছিলেন। প্রায় এক সপ্তাহ আগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে তারা শিলিগুড়িতে নিয়ে আসেন। পরে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বিএসএফের কাছে হস্তান্তর করা হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত দেওয়া হয়।
 

১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, বিএসএফ কর্তৃপক্ষ সৌজন্যমূলকভাবে পাঁচ নারীকে বিজিবির কাছে ফেরত দিয়েছে। পরবর্তীতে থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।