ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চট্টগ্রামে চিকুনগুনিয়ার প্রকোপ , ২০ এলাকা হটস্পট ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৮:০২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৮:০২:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
চট্টগ্রামে চিকুনগুনিয়ার প্রকোপ , ২০ এলাকা হটস্পট ঘোষণা ছবি সংগৃহীত

চট্টগ্রামে দ্রুত বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ। সিভিল সার্জন কার্যালয়ের জরিপে জানা গেছে, নগরীর ২০টি এলাকাকে হটস্পট এবং পাঁচটি এলাকাকে অতিঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৭০ শতাংশই এসব এলাকার বাসিন্দা। পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশনকে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যেই চিঠি দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

জরিপ অনুযায়ী, হালিশহর, আগ্রাবাদ, বন্দর, সদরঘাট ও ডবলমুরিংকে অতিঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। এছাড়া খুলশী, বায়েজীদ, চান্দগাও, কোতোয়ালি, ইপিজেড, পাহাড়তলী, চকবাজার, লালখানবাজার, বাকলিয়া, দেওয়ানবাজার, দেওয়ান হাট, ঝাউতলা, আন্দরকিল্লাহ, নাসিরাবাদ ও পাঠানটুলীসহ মোট ২০টি এলাকায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে।


চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, এ বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত নগরে প্রায় দুই হাজার ১০০ জন চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে। তবে পরীক্ষার বাইরে থেকেও অনেক রোগী থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

স্থানীয়দের মধ্যে আতঙ্কও বাড়ছে। সদরঘাট এলাকার বাসিন্দা ইসমাইল বলেন, “আমাদের এলাকায় ঘরে ঘরে চিকুনগুনিয়া হচ্ছে। কয়েক সপ্তাহ পেরিয়েও শরীরের ব্যথা কমছে না। আমরা খুবই ভীত।”

এদিকে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, মাসব্যাপী মশক নিধন কার্যক্রম চলছে। বিশেষ করে হটস্পট এলাকাগুলোতে নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে এবং নতুন ওষুধ ব্যবহার করে প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম জোরদার করা হয়েছে।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় দেখা গেছে, মশার ঘনত্বের সর্বোচ্চ অস্তিত্ব পাওয়া গেছে নগরীর আগ্রাবাদ এলাকায়, যেখানে হার দাঁড়িয়েছে ১৩৪ দশমিক ৬২ শতাংশ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।