ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সারাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর জোর বিশেষজ্ঞদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১০:৩৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১০:৩৩:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
সারাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর জোর বিশেষজ্ঞদের ছবি সংগৃহীত

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। বরং মাঝে মাঝে হওয়া বৃষ্টিতে এডিস মশার প্রজনন বেড়ে নতুন করে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। রাজধানীর বিভিন্ন হাসপাতাল প্রতিদিনই ডেঙ্গু রোগীতে ভরপুর হয়ে উঠছে।

স্বাস্থ্য অধিদফতরের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি। চলতি বছরের প্রথম আট মাসে দেশে ২৭ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের বড় অংশই ঢাকার বাসিন্দা।

কীটতত্ত্ববিদদের মতে, বর্ষা ও শরতের মিলনমুহূর্তে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট বা ছাদের টবে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা দ্রুত বৃদ্ধি পায়। ফলে এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব পাল্লা দিয়ে বাড়ে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, “জনগণের সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র সরকার একা এডিস মশা বা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটি নিয়ন্ত্রণে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন।”

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়া জরুরি, কারণ তাদের জটিলতা ও মৃত্যু ঝুঁকি তুলনামূলক বেশি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।