ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

আজও ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩১১ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১১:৫৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১১:৫৯:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
আজও ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩১১ জন

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন রোগী। বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮২ জনে। একই সময়ে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১০ জন। সর্বশেষ মৃতদের মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন এবং রাজশাহী বিভাগে দুজন ছিলেন। আক্রান্তের দিক থেকেও এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। শুধু ঢাকার দুই সিটি করপোরেশন ও পার্শ্ববর্তী জেলাগুলোতেই নতুন করে ১৫৪ জন রোগী শনাক্ত হয়েছেন।
 

বিভাগওয়ারি হিসেবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশালে ৮২ জন, চট্টগ্রামে ৩৭ জন, ঢাকার বাইরে অন্যান্য জেলায় ৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ৫১ জন, দক্ষিণ সিটিতে ৬১ জন, খুলনায় ১৫ জন, ময়মনসিংহে ২ জন এবং রাজশাহীতে ২১ জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই পুরুষ।
 

স্বাস্থ্য অধিদফতরের রেকর্ডে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতি মাসেই ডেঙ্গুর প্রভাব ধাপে ধাপে বেড়েছে। জানুয়ারিতে যেখানে ভর্তি ছিল ১ হাজার ১৬১ জন, জুলাইয়ে তা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮৪ জনে। এ সময় মৃত্যুর সংখ্যাও বেড়েছে; জুনে ১৯ জন ও জুলাইয়ে ৪১ জনের মৃত্যু হয়। চলতি আগস্ট মাসেই এখন পর্যন্ত ৬ হাজার ৮০২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২৭ জন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।