ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সিলেটের ডিসির অভিযান: অবৈধ পাথর জব্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৩:২০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৩:২১:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সিলেটের ডিসির অভিযান: অবৈধ পাথর জব্দ ছবি: সংগৃহীত। বিকেলে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও উপজেলার নতুন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় যান ডিসি সারওয়ার। ছবি ভিডিও থেকে নেওয়া।
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কের অবৈধ পাথর ও স্টোন ক্রাশারের বিরুদ্ধে অভিযানে নেমেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে তিনি তিনটি ক্রাশার মিলে অবৈধভাবে মজুত পাথর জব্দ করেন।
 
প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সফরে যান জেলা প্রশাসক। ফেরার পথে টুকেরগাঁও এলাকায় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার এবং নামবিহীন একটি মিল থেকে অবৈধভাবে রাখা পাথর জব্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে পাথরের সঠিক পরিমাণ জানা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া জানান, সার্ভেয়ারের মাধ্যমে মজুত পাথরের পরিমাপ শেষে পরিসংখ্যান প্রকাশ করা হবে।
 
সকালে দায়িত্ব নেওয়ার পরপরই ডিসি সারওয়ার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় যান। সেখানে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন এবং ক্ষতিপূরণের কাজ তদারকি করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সাদাপাথরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সব ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কারা এই লুটপাটে জড়িত এবং কীভাবে তা ঘটেছে, সে বিষয়েও তদন্ত চালানো হবে।
 
তিনি আরও জানান, সাদাপাথর থেকে যাতে ভবিষ্যতে আর কোনো পাথর চুরি না হয়, সে জন্য কঠোর নজরদারি চালু করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।