ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৭:১৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৮:০৯:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয় ছবি সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও নতুন রাজনৈতিক শক্তি থালাপতি বিজয় এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। শনিবার (২৩ আগস্ট) মাদুরাইয়ে তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)-এর মহাসমাবেশে তিনি বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ এবং ডিএমকে-কে ‘রাজনৈতিক শত্রু’ হিসেবে চিহ্নিত করেন।

বিজয় বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু হলো বিজেপি, আর রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো ভয় পায় না। তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। আমরা ফ্যাসিবাদী বিজেপি ও দুর্নীতিগ্রস্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।”
 

তিনি আরও জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে টিভিকে এককভাবে (একলা চলো নীতি) প্রতিদ্বন্দ্বিতা করবে। বক্তৃতায় সিংহের উদাহরণ টেনে তিনি বলেন— “সিংহ সব সময়ই জঙ্গলের রাজা, একবার গর্জন করলে তার কম্পন দূর পর্যন্ত ছড়িয়ে যায়।” বিজয় ঐতিহাসিক ১৯৬৭ ও ১৯৭৭ সালের তামিল রাজনীতির পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, ২০২৬ সালেও তেমন রাজনৈতিক জাদু ঘটবে এবং নতুন শক্তির উত্থান হবে।
 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বিজয় বলেন, “এনইইটি পরীক্ষা বাতিল করুন, পারবেন কি? আপনার একগুঁয়েমির কারণে ছাত্র-ছাত্রীরা ভুগছে।”
 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের দল টিভিকে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করছে এবং ডিএমকে-এআইএডিএমকের বিকল্প শক্তি হয়ে উঠতে চাইছে। তার বক্তব্য কেন্দ্রীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।