ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

বাংলাদেশ-পাকিস্তান কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য বিনা ভিসায় ভ্রমণের সুযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৩:১৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৩:১৫:২৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
বাংলাদেশ-পাকিস্তান কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য বিনা ভিসায় ভ্রমণের সুযোগ
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য বিনা ভিসায় ভ্রমণের চুক্তি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। চুক্তি অনুযায়ী, উভয় দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীরা আগামী পাঁচ বছর ভিসা ছাড়াই একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
 
তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তি নতুন নয়; বরং এটি একটি আন্তর্জাতিকভাবে প্রচলিত স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। বর্তমানে বাংলাদেশ আরও ৩১টি দেশের সঙ্গে এ ধরনের ভিসা অব্যাহতি সুবিধা চালু রেখেছে।
 
ব্রিফিংয়ে শফিকুল আলম জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্ত করে দুটি পৃথক অধ্যাদেশ পাসের বিষয়েও জানান। তিনি বলেন, নতুন ব্যবস্থায় যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে যে কোনো ক্যাডার সার্ভিস থেকে সচিব নিয়োগ দেওয়া যাবে, যা রাজস্ব নীতি ও প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে।
 
এছাড়া তিনি উল্লেখ করেন, বিদ্যুৎ খাতে বিগত সরকারের সময়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, যেখানে প্রভাবশালী মহল ‘চুরির লাইসেন্স’ পেয়েছিল। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার ১০টি সংস্কার কমিশনের ৩৬৭টি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রেস সচিব।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।