ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

সীমান্তে এক লাখ রোহিঙ্গার অপেক্ষা, নতুন ঢল নিয়ে শঙ্কা বাংলাদেশে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৮:০৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৮:০৯:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
সীমান্তে এক লাখ রোহিঙ্গার অপেক্ষা, নতুন ঢল নিয়ে শঙ্কা বাংলাদেশে ছবি সংগৃহীত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে অন্তত এক লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে বলে গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য পাওয়া গেছে। তারা যেকোনো সময় সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়লে কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মানবিক সংকটের পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতিও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কক্সবাজারের আশ্রয়শিবিরে আরাকানের বুথিডং থেকে পালিয়ে আসা রোহিঙ্গা যুবক সেলিম জানান, প্রাণে বাঁচলেও আরাকান আর্মির নির্যাতনে তার মা ও পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। ক্যাম্পের বিভিন্ন ঘরে গিয়ে দেখা যায়, এখনো অনেক রোহিঙ্গা আরাকান আর্মির সহিংসতার ক্ষত নিয়ে দিন কাটাচ্ছে। কারও হাত-পা কেটে ফেলা হয়েছে, আবার কেউ পঙ্গুত্ব বরণ করেছেন।

রোহিঙ্গাদের অভিযোগ, মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের ধারা অনুসরণ করেই আরাকান আর্মি তাদের ওপর নিপীড়ন চালাচ্ছে। নির্যাতনের পাশাপাশি নাগরিক সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেওয়া হচ্ছে। সম্প্রতি রাখাইনে একটি গণকবর আবিষ্কার হয়েছে, যেখানে শত শত রোহিঙ্গা হত্যার প্রমাণ মেলে। বিশ্লেষকরা মনে করছেন, জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্ব না মিটলে সংকট নিরসনের সম্ভাবনা নেই।

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, “মিয়ানমারে সামরিক বা বেসামরিক যেই সরকারই থাকুক না কেন, তাদের অবস্থানের পরিবর্তন না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়।” তিনি আরও উল্লেখ করেন, আফগানিস্তান, প্যালেস্টাইন ও ইউক্রেনের মতো শরণার্থী সমস্যারও দীর্ঘস্থায়ী সমাধান মিলেনি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গত এক বছরে আরাকান আর্মির নির্যাতনে প্রায় দুই লাখ রোহিঙ্গা নতুন করে উখিয়া ও টেকনাফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে। সীমান্তে অপেক্ষমাণ নতুন ঢল নামলে বাংলাদেশকে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) তথ্যানুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ আরও অর্ধলক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে।

আরআরআরসি কমিশনার মিজানুর রহমান বলেন, “বাংলাদেশের সীমান্তে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। শুধু অনুপ্রবেশ নয়, প্রতিনিয়ত সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র প্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম ঘটছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ এসব পরিস্থিতি মোকাবিলা করছে।”

প্রসঙ্গত, নাফ নদীর ওপারে মংডু টাউনশিপ থেকে আট বছর আগে সামরিক জান্তা ও রাখাইনদের নির্যাতনের শিকার হয়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে, ফলে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হলে নতুন করে রোহিঙ্গা ঢলের ঝুঁকি বাড়ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।