ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১০:২৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১০:২৭:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার পর হিরাজিল এলাকার একটি টিনসেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সবাইকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
 

দগ্ধ ব্যক্তিদের মধ্যে রয়েছেন তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫)। একই পরিবারের অপর সদস্য হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) ও তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) এবং এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিনও মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। এছাড়া দুই বোন আসমা ও সালমার মা তাহেরা খাতুন (৬০) অগ্নিকাণ্ডে আহত হন।
 

দগ্ধদের আত্মীয় রাকিবুল ইসলাম জানান, আসমা ও সালমা তাদের সন্তান ও মাকে নিয়ে ওই ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। বাড়িটির পাশে গ্যাস লাইন থাকলেও দীর্ঘদিন ধরে তা থেকে লিকেজ হচ্ছিল। রাতের বেলায় সেই গ্যাস ঘরে জমে গিয়ে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, হাসপাতালে আনা ১০ জন রোগীই গুরুতর আহত। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা পর্যায়ক্রমে নিরীক্ষা করা হচ্ছে, তবে সবাই শঙ্কামুক্ত নন।
 

গ্যাস লিকেজ বা নিরাপত্তা ঘাটতি থেকে নিয়মিতই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের দাবি। তারা দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।