ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

চাঁদপুরে মেঘনার ভাঙন আতঙ্ক: ক্ষতিগ্রস্তদের স্থায়ী বাঁধের দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:২৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:৩১:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
চাঁদপুরে মেঘনার ভাঙন আতঙ্ক: ক্ষতিগ্রস্তদের স্থায়ী বাঁধের দাবি ছবিঃ সংগৃহীত

বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি ও তীব্র ঢেউয়ের কারণে চাঁদপুর সদরের মেঘনা উপকূলীয় এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দবাজার জেলে পল্লী এলাকায় বেশ কিছু ফসলি জমি, বসতভিটা ও স্থাপনা এখন ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
 

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসনী উদ্দিন সরেজমিনে আনন্দবাজার জেলে পল্লীসহ মেঘনার ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন। স্থানীয়রা জানিয়েছেন, নদীভাঙনের আতঙ্কে তারা প্রতিনিয়ত ভুগছেন এবং অনেকে ইতোমধ্যে ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
 

বাসিন্দাদের দাবি, অস্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নয়, স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া ভাঙন ঠেকানো সম্ভব নয়। স্থানীয় জসীম মেহেদী বলেন, বর্ষা এলেই নদী পাড়ের মানুষজন ভাঙনের ভয় নিয়ে রাত কাটান। আমাদের প্রত্যাশা—দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।
 

পরিদর্শন শেষে জেলা প্রশাসক আশ্বস্ত করেন যে ভাঙন প্রতিরোধে কার্যকর ও স্থায়ী প্রকল্প হাতে নেওয়া হবে। তিনি বলেন, সরকার এ বিষয়ে সর্বাত্মক উদ্যোগ নিয়েছে এবং মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরল হক, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।